সরিষাবাড়িতে বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্ম দিন পালিত

সরিষাবাড়ি সংবাদদাতা
জামালপুরের সরিষাবাড়িতে সাবেক তিন বারের প্রধান মন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ার পার্সন বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। ১৫ আগষ্ট সকাল ১০ টায় সালেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে নানা আয়োজনের মধ্য দিয়ে এ দিনটি পালন করা হয়। উপজেলা বিএনপি”র আজীবন সভাপতি আলহাজ্ব আজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মরহুম বেগম খালেদা জিয়ার বন্যাঢ়্য রাজনৈতিক কর্মময় জীবনের উপর গুরুত্বপূর্ণ আলোকপাত করেন ১৪১ জামালপুর -৪ আসনের মাননীয় সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদার শামীম। এ সনয় উপজেলা বিএনপি নেতা গোলাম রব্বানী লেকু,অধ্যাপক আব্দুল আওয়াল,অধ্যক্ষ আমিমূল এহছান শাহিন,পৌর বিএফনপির সভাপতি ও সাবেক মেয়ার একেএম ফয়জুল কবির তালুকদার শাহিন,সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু প্রমুখ উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ, বক্তব্য রাখেন। এ ছাড়াও বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। পরে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়। বেগম খালেদা জিয়ার জন্ম দিনের অনুষ্ঠান শেষে আগামী ২০ আগষ্ট মরহুম ব্যারিষ্টার আব্দুস সালাম তালুকদার এর মৃত্যুু বার্ষিকী উপলক্ষ্যে পূর্ব প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়।