তানভীর আহমেদ হীরা
মশার উপদ্রব বেড়েছে জামালপুর পৌর শহরে। ডেঙ্গু ও এডিস মশার বিস্তার ঠেকাতে এবার ব্যক্তি উদ্যোগে শুরু হয়েছে মশা নিধন কার্যক্রম। বৃহস্পতিবার বিকেলে শহরের পাথালিয়া এলাকা থেকে শুরু হয় এই কার্যক্রম। মশানিধক স্প্রে নিয়ে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় ছুটছেন জামালপুর জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান। শুধু সড়ক নয়—মসজিদ, মাদ্রাসা, সরকারি-বেসরকারি দপ্তর, ড্রেন ও ঝোপঝাড়েও দেওয়া হচ্ছে মশানিধক স্প্রে। যুব সমাজকে সঙ্গে নিয়ে স্বেচ্ছাশ্রমে চলছে এই কার্যক্রম। উদ্যোক্তাদের দাবি, ডেঙ্গু ও এডিস মশার বিস্তার রোধে পৌরবাসীকে সচেতন করার পাশাপাশি পরিচ্ছন্নতা ও মশা নিধনের বার্তা দিতেই এই উদ্যোগ। বছরজুড়েই পর্যায়ক্রমে পৌর শহরের বিভিন্ন এলাকায় এ কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন আয়োজকরা।
জামালপুরে ব্যক্তি উদ্যোগে মশা নিধন কার্যক্রম
