নিজস্ব সংবাদদাতা
জামালপুর জেলায় নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ এর বিভিন্ন খেলা চলমান রয়েছে। আজ ৩য় দিনের মত বিভিন্ন উপজেলা থেকে ফুটবল খেলায় ০৬ টি দল, কাবাডি খেলায় ০৬ টি দল ও ক্রিকেট খেলায় ০৬টি দল অংশগ্রহণ করে।
উল্লেখ্য যে, বিগত ০২/০৫/২০২৬ তারিখে সারা দেশব্যাপী একযোগে উক্ত খেলার উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। জামালপুর জেলার বিভিন্ন ইভেন্টের সর্বশেষ খেলা অনুষ্ঠিত হবে ১০/০৫/২০২৬ তারিখ।
