এম.এ.রফিক
জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নে ৫ কিঃ মিঃ গবাখালী খাল পুন:খননের কাজের উদ্বোধন করা হয়েছে সোমবার। খাল খননের উদ্বোধন করেন, জামালপুর-৫ আসনের সংসদ সদস্য এড. শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল আলীম, সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান, সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, জেলা মহিলাদলের সভানেত্রী সেলিনা বেগম, কেন্দুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, সদর উপজেলা বিএনপির সদস্য মোঃ রুকনুজ্জামান, মোঃ মমিনুল ইসলাম (মাষ্টার), মেষ্টা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ছানোয়ার হোসেন ছানা, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মাষ্টার সহ সদর উপজেলা ও কেন্দুয়া ইউনিয়ন এবং মেষ্টা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। জানা যায়, ২০২৫-২০২৬ অর্থবছরে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মাধ্যমে জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের গবাখালী খালের ০৫ কিঃ মিঃ পুন:খনন কাজের উদ্বোধন করা হয়। এ বিষয়ে জামালপুর-৫ আসনের সংসদ সদস্য এড. শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে খাল খননের কাজ বাস্তবায়ন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নে গবাখালী খাল খনন কাজের উদ্বোধন করা হয়েছে।
জামালপুরে গবাখালী খাল খননের উদ্বোধন
