ঝিনাইগাতীতে অবৈধ বালু দিয়ে চলছে পানি উন্নয়ন বোর্ডের কাজ

ঝিনাইগাতী সংবাদদাতা
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার মহারশি নদীর পাগলামুখ নামক স্থানে বাঁধ মেরামতের কাজ অবৈধ বালু দিয়ে চলছে পানি উন্নয়ন বোর্ডের কাজ। জানা গেছে ৪৫ লাখ টাকা ব্যয়ে ১০ হাজার জিও ব্যাগ বালু ভর্তি করে বাঁধ মেরামতের কাজ চলছে। ইতি মধ্যে পাঁচহাজার তিনশ ব্যাগ বালু ভর্তির কাজ সমাপ্ত হয়েছে। বাধঁ মেরামতের জন্যে নিন্মমানের কয়েক প্রকারের কাঠের বলি ব্যবহার করা হয়েছে। কাজের সাইনবোর্ড থাকার নিয়ম থাকলেও তা তোয়াক্কা করছে না সংশ্লিষ্ঠ ঠিকাদার। এ নিয়ে মিডিয়ায় সংবাদ প্রকাশ হলেও অবৈধ বালু দিয়ে দেদারছে চলছে কাজের গতি। জেলা প্রশাসন থেকে সকল প্রকার বালু উত্তোলন বন্ধ ঘোষণা করার ফলে এই কাজে অবৈধ বালু আসছে প্রতিনিয়ত দেখেও না দেখার ভান করছেন অদৃশ্য শক্তি। এলাকাবাসী অবৈধ বালুদিয়ে কাজ বন্ধ ও সঠিক তদারকি করে টিকসই বাঁধ নির্মাণের দাবি জানিয়েছে। রহশ্য জনক কারণে এ ব্যাপারে রাষ্ঠ্রের ৪র্থ স্তম্ভ^ সংবাদ মাধ্যমে দায়িত্বশীল কোন কর্মকর্তাকে কাজের স্থানে মুখ খুলতে দেখা যাচ্ছে না বলে দায়সারাভাবে চলছে কাজ।