ঝিনাইগাতীতে অবৈধ ভারতীয় বিভিন্ন ব্যান্ডের মদ উদ্বার

ঝিনাইগাতী প্রতিনিধি
শনিবার ভোর বেলায় শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার গতকাল শনিবার ছোট গজনীর তাওয়াকুচার গহীন জঙ্গলে অবৈধ ভারতীয় বিভিন্ন ব্যান্ডের হুইস্কি মদের বোতল উদ্বার করেছেন ঝিনাইগাতী থানা পুলিশ। শেরপুর জেলা পুলিশ সুপার এ,কে,এম জহুরুল ইসলামের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে থানার ওসি এস,এম নূর মোহাম্মদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২০ বস্তা ভর্তি বিভিন্ন ব্যান্ডের ৮ প্রকারের ৬০০ বোতল হইস্কি ভারতীয় মদের বোতল উদ্বার করেন অভিযানের চৌকশ পুলিশের একটি টিম। যার আনুমানিক মূল্য প্রায় ১৭ লাখ টাকা। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যেতে সক্ষম হয়। সাধারণ মানুষ জানায় এলাকার একটি সংঘবদ্ধ দল দীর্ঘদিন থেকে ভারতীয় মদ সহ অবৈধ ভাবে মালামাল আনয়ন করে থাকে। তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দাবি করেছেন। ঝিনাইগাতী থানার ওসি এস,এম,নূর মোহাম্মদ জানান, ভোর বেলায় অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ৬০০ বোতল অবৈধ ভারতীয় হুইস্কি উদ্বার করা হয়েছে। তদন্ত চলছে কারা ‘এই মাদকের সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। এ ব্যাপারে মাদক দ্রব্য আইনে থানায় একটি নিয়মিত মামলা রুজু হবে বলে জানান।