নিজস্ব সংবাদদাতা
গত রোববার ২৭ সেপ্টেম্বর সকাল ১০:০০ ঘটিকায় পুলিশ সুপার, জামালপুর মোছাঃ ফারহানা ইয়াসমিনের কার্যালয়ের সম্মেলন কক্ষে ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী কর্মকর্তাদের বাস্তব প্রশিক্ষণের অংশ হিসেবে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, সাভার, ঢাকায় চলমান ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ১২ (বারো) জন নবীন প্রশিক্ষণার্থী কর্মকর্তা জামালপুর জেলায়/উপজেলায় ৪ দিনব্যাপী মাঠ-সমীক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করছেন। তাদের বাস্তব প্রশিক্ষণের অংশ হিসেবেই এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রশিক্ষণার্থীদের জামালপুর জেলার সামগ্রিক পরিচিতি, জেলা পুলিশের কাঠামো, ইউনিটসমূহ, জনবল ও সার্বিক কার্যক্রম/সাফল্য উপস্থাপন করা হয়। পাশাপাশি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নীতি-নির্ধারণ, প্রশাসনিক দক্ষতা, নেতৃত্ব ও সুশাসন বিষয়ে ধারণা প্রদান করা হয়।
এসময় প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোরশেদা খাতুন, জামালটরিন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ইয়াহিয়া আল মামুন, জামালপুরের সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), মোঃ মাকসুদুল হাসান।
৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী নবীন কর্মকর্তাদের বাস্তব প্রশিক্ষণের অংশ হিসেবে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
