ঝিনাইগাতী সংবাদদাতা
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় গতকাল শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলার হল রুমে এক আলেচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আল-আমীনের সভাপতিত্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি ও দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক শাজাহান আকন্দ, সদস্য সচিব লুৎফর রহমান, ওসি এস,এম নূর মোহাম্মদ, ইউপি চেয়ারম্যান রুকনুজ্জামান, আতাউর রহমান,ডা: রাজীব সাহা,বিআরডিবি চেয়ারম্যান সহকারী অধ্যাপক নজরুল ইসলাম প্রমুখ। এর আগে শিক্ষা প্রতিষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মসজিদ, মন্দিরে দোয়া মাহফিল ও হাসপাতালে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। বিকালে দিবসটি উপলক্ষে স্থানীয় স্টেডিয়াম মাঠে উপজেলা প্রশাসন বনাম উপজেলা পরিষদের মধ্যে প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন উপজেলা পরিষদ টিমকে এক গোলে পরাজিত করেন। পরে বিজয়ী দল ও পরাজিত দলকে ট্রফি তুলে দেন অতিথিরা।
ঝিনাইগাতীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
