রৌমারী সংবাদদাতা
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসটি রাষ্ট্রীয়ভাবে যথাযোগ্য মর্যাদার সঙ্গে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়। গতকাল শনিবার সকালে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম পাপু মিয়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল হাসানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান শেষে কচিকাচারদের পুরুস্কার বিতরণ করেন। পাশাপাশি উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে অঙ্গ ও সহযোগী সংগঠন গুলো বিভিন্ন কর্মসূচিও গ্রহন করেছে। আলোচনা সভায় বক্তব্য রাখেন, নুরু হোসেন বীর মুক্তিযোদ্ধা ও আহ্বায়ক মুক্তিযোদ্ধা কমান্ড রৌমারী, আজিজুর রহমান সদস্য জেলা বিএনপি কুড়িগ্রাম, আব্দুর রাজ্জাক ইউপি চেয়ারম্যান ও আহ্বায়ক উপজেলা বিএনপি রৌমারী, মোস্তাফিজুর রহমান রঞ্জু সদস্য সচিব উপজেলা বিএনপি, সাবেক অধ্যক্ষ হায়দার আলী আমির উপজেলা জামায়াতী ইসলাম, আকতার হোসেন সাধারণ সম্পাদক বাংলাদেশ ইসলামী আন্দোলন, কাওসার আলী অফিসার ইনচার্জ রৌমারী থানা, মোস্তফা হাসান ইমাম উপজেলা কৃষি কর্মকর্তাসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চায়লনায় ছিলেন, প্রভাষক আকতারুজ্জামান আকতার ও পরিচালক মুক্তাঞ্চল সাংকৃতিক সংগঠন রৌমারী।
রৌমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে
