ইসলামপুর সংবাদদাতা
রুপালী মৎস্যে স্বনির্ভর দেশ,সবার আগে বাংলাদেশ এই আলোকে জামালপুরের ইসলামপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত হয়েছে। গতকাল রোববার ১৬ আগস্ট এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও সফল মৎস্যচাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ চত্তর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ জুবায়ের-এর সভাপতিত্বে এতে ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আশিকুর রহমান,সমবায় কর্মকর্তা মিলন কান্তি সাহা সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, মৎস্যচাষী উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মৎস্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ স্থানীয় সফল চাষীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।
ইসলামপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন
