খাদেমুল ইসলাম
জামালপুরের দেওয়ানগঞ্জে উন্নয়ন সংঘ, অস্ট্রেলিয়ান এইড ও ওয়ার্ল্ডভিশনের উদ্যোগে পরিবেশবান্ধব বালাইনাশক ও জলবায়ু সহনশীল কৃষিপ্রযুক্তির ব্যবহার বিষয়ক দিনব্যাপী এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এতে কারিগরি সহায়তা করেন ই¯পহানী এগ্রো লিমিটেড, নিপ এফসিএল ও টাইগার। জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইমপ্রুভড নিউট্রিশন (জেসমিন) প্রকল্পটি অস্ট্রেলিয়ান সরকারের সহায়তায় অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রামের (এএনসিপি) মাধ্যমে জেসমিন প্রকল্পটি দীর্ঘদিন ধরে বাস্তবায়িত হয়ে আসছে। গতকাল ১১ আগস্ট মঙ্গলবার সকালে উপজেলার সদর দেওয়ানগঞ্জ ইউনিয়নের বেইস ট্রেনিং সেন্টারে আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণ করেন কমিউনিটি মার্কেট এজেন্ট, নারী উদ্যোক্তা ও উৎপাদক দলের ২৫ জন সদস্যবৃন্দ। উন্নয়ন সংঘ জেসমিন প্রকল্পের বিডিও মো. সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উন্নয়ন সংঘ জেসমিন প্রকল্পের সাব-ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মো. শরীফ উদ্দিন, কৃষিবিদ মো. আমিনুল ইসলাম, বিডিও মিজানুর রহমান, বিডিও মো. বাবুল মিয়া, সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম-সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দেওয়ানগঞ্জে পরিবেশবান্ধব বালাইনাশক ও জলবায়ু সহনশীল কৃষিপ্রযুক্তির ব্যবহার বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ
