দেওয়ানগঞ্জে পহেলা বৈশাখ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

দেওয়ানগঞ্জ সংবাদদাতা

জামালপুরের দেওয়ানগঞ্জে ১৪৩৩ বঙ্গাব্দ পহেলা বৈশাখ পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। ১৪ এপ্রিল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হোসেন ও দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালী পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে, পরে দেওয়ানগঞ্জ পৌরসভা প্রাঙ্গনে গিয়ে র‌্যালীটি শেষ হয়। র‌্যালীতে অন্যান্যদের মধ্যে অংশনেন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সমাজসেবী সহ নানা পেশাজীবি। সেখানে উপজেলা জাসাস এর আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হোসেন। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন, দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হোসেন।