দেওয়ানগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

দেওয়ানগঞ্জ সংবাদদাতা
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বজ্রপাতে সোহেল রানা (২৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার ৬ মে বিকেল আনুমানিক ৪টার দিকে উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের নাজিরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোহেল মিয়া ওই এলাকার বাসিন্দা শুকুর মাহমুদের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে হঠাৎ বজ্রসহ বৃষ্টিপাত শুরু হলে তিনি বাইরে অবস্থান করছিলেন। এ সময় বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বজ্রপাতের সময় সবাইকে নিরাপদ স্থানে থাকার জন্য সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।