সরিষাবাড়ী সংবাদদাতা
জামালপুরের সরিষাবাড়িতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিভিন্ন ইভেন্টে প্রতিযেগীতায় বিজয়ী শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে। গতকাল সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা প্রশাসনিক হল রুমে উপজেলা নবাগত উপজেলা নির্বাহি অফিসার আফরোজা আফসানা এর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরষ্কার বিতরণ উপলক্ষ্যে আলোচনা সভা শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেয়া হয়। পুরষ্কার বিতরণ উপলক্ষ্যে আলোচনা সভার সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা সুপার ভাইজার রুহুল আমিন বেগ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীঁর কবির। এ সময় সাংসদ ফরিদুল কবির তালুকদার শামীম এর স্থানীয় প্রতিনিধি প্রভাষক খকায়রুল আলম শ্যামল, পুরষ্কার প্রাপ্ত শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান সরিষাবাড়ি অনার্স কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিমুল এহছান শাহিন,ভাইস প্রিন্সিপাল (ভারপ্রাপ্ত) এবিএম সাইদুল হাসান শিপন,ব্যারিষ্টার আব্দুল সালাম তালুকদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ ও ছাতারিয়া জয়নাল আবেদীন মাদ্রাসার সুপার প্রমুখ বক্তব্য রাখেন। এ ছাড়াও সঙ্গীঁতজ্ঞ বিশ্বজিত পাল,সালেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াজেদা পারভিন সহ সাংষ্কৃতি মনা ব্যক্তিবর্গ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলীও শিক্ষার্থীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। মাধ্যমিক স্কুল পর্য্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের পুরষ্কার লোফে নেয় আরইউটি উচ্চ বিদ্যালয়, সরিষাবাড়ি বিজনেস ম্যানেজমেন্ট এন্ড টেকনিকেল কলেজ কারিগরি প্রতিষ্ঠান হিসেবে শ্রেষ্ঠ পুরক্ষার ও সরিষাবাড়ি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের পুরষ্কৃত হয়। অনুষ্ঠানের সভাপতি ও অতিথি বৃন্দ বিজয়ী প্রতিষ্ঠান ও বিজয়ী প্রতিযোদের হাতে পুরষ্কার তুলে দেন।
উল্লেখ্য, বিজয়ীদের মাঝে বিতরণকৃত ট্রফি ও সনদে নাম ভুল লিপিবদ্ধ থাকায় শিক্ষা অফিসের কার্যক্রমে প্রশ্ন উঠেছে সচেতন মহলে।
সরিষাবাড়িতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুষ্কার বিতরণ
