দেওয়ানগঞ্জে বিস্ফোরক মামলায় আইনজীবী গ্রেফতার

খাদেমুল ইসলাম
জামালপুরের দেওয়ানগঞ্জে বিস্ফোরক মামলায় আব্দুর রশিদ (৫০) নামের এক আইনজীবীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ৩০ সেপ্টেম্বর বুধবার দুপুরে দেওয়ানগঞ্জ পৌরসভার তেঁতুলতলা মোড় সিএনজি স্ট্যান্ড থেকে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত অ্যাডভোকেট আব্দুর রশিদ পৌরসভার কাচারিপাড়া গ্রামের মরহুম ইয়ারউদ্দিনের ছেলে। দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন নয়া দিগন্তকে জানান, গ্রেফতার আইনজীবী আব্দুর রশিদ কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেওয়ানগঞ্জ পৌর শাখার আইনবিষয়ক সম্পাদক। তার বিরুদ্ধে ইতোপূর্বে একটি বিস্ফোরক মামলা দায়ের করা হয়েছিল। ওই মামলায় এক অভিযানের মাধ্যতে তাকে বুধবার গ্রেফতার করা হয়, পরে একইদিন তাকে জামালপুর আদালতে প্রেরণ করা হয়।