নবীনগর গ্রামের দিন মুজুর জহুরুল এক রাতেই কোটিপতি

শামীম আলম
শেরপুর জেলার শ্রীবদী সদর ইউনিয়ন নবীনগর গ্রামের পিতা আছর আলীর ছোট পুত্র জহুরুল (৩৫) কামলা থেকে কোটি পতি। দীর্ঘদিন যাবত ঢাকা বিভিন্ন কাজকর্ম করতো। বছর খানেক আগে ঢাকা থেকে রাতের বেলা বউ বাচ্চাসহ কয়েক বস্তা টাকা নিয়ে ঢাকা থেকে একবারে বাড়ি চলে এসে পড়েন। জহুরুল তার পরিবার চলার মতো কোন পথ ছিলনা। হঠাৎ করে তার নামে বউয়ের নামে বেনামে ৬০ থেকে ৭০ লক্ষ টাকার জমি কিনেছেন। তার বড় ভাই ঠেক দিয়ে দশ লক্ষ টাকা দাবি করে। টাকা না দিলে আমি মানুষকে বলে দিবো। তারপর তার বড় ভাইকে দশ লক্ষ টাকা দেয়। সেই টাকার বিনিময়ে তার বড় ভাইয়ের মুখ বন্ধ করে। সেই টাকা দিয়ে তার বড় ভাই গ্রামের অজপাড়া গায়ে একটি আলিশিয়ান বাড়ি তৈরি করে। বর্তমানে তার বড় ভাই ঢাকা রিক্সা চালায়। প্রতারক জহুরুল লোকজন জেনে যাবে বলে সে অভিনয় করে তার ভাঙ্গা বাড়িতে আছেন। এই নিয়ে এলাকাবাসী বিভিন্ন চায়ের দোকানে আলাপ আলোচনা শুনা যাচ্ছে জহুরুল বলে ঢাকা থেকে টাকার বস্তা নিয়ে এসেছে। অনেকেই বলছে মানুষ খুন করে এই টাকা লুট করেছে। না হলে ঢাকা শহরে জহুরুল কাজ করে সে এতো টাকা পাবে কেমনে। এই ব্যাপারে জহুরুলের সাথে কথা বললে তিনি তার নাম পরিচয় সব গোপন রাখে। শেরপুর পুলিশ সুপারের কাছে এলাকাবাসি সু দৃষ্টি কামনা করছেন।