দেওয়ানগঞ্জে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী পিএলসি উদ্যোগে মৃত্যু দাবির চেক হস্তান্তর ও দোয়া মাহফিল

রশিদুর আলম শিকদার
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী পিএলসি (সানন্দবাড়ী মেট্রো-৬৭৪)-এর উদ্যোগে প্রয়াত গ্রাহকদের নমিনীদের হাতে মৃত্যু দাবির চেক হস্তান্তর ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ সেপ্টেম্বর বুধবার বিকেলে উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের কামারের চর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সানন্দবাড়ী মেট্রো-৬৭৪-এর আয়োজনে মরহুমা হাজেরা বেগম ও মরহুম মাহাবুর আলমের মৃত্যু দাবির চেক হস্তান্তরের উদ্দেশ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাঞ্চ ইনচার্জ মোঃ শাহজাহান সিরাজ। ইউনিট ম্যানেজার মোঃ শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ব্রাঞ্চ ম্যানেজার মোঃ মাসুম বিল্লাহ্।
এছাড়াও অত্র এলাকার রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, কোম্পানির অন্যান্য কর্মকর্তাগণ এবং গ্রাহকসহ স্থানীয় জনসাধারণের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চিথুলীয়া দিগর মুহিয়ে সুন্নাহ্ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মজিদ, বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ জামান, সমাজসেবক সিরাজুল ইসলাম এবং সানন্দবাড়ী মেট্রো-৬৭৪ এর ইউনিট ম্যানেজার মোঃ রুবেল আক্তার। বক্তারা তাঁদের বক্তব্যে ইসলামী শরীয়াহ মোতাবেক পরিচালিত ও আধুনিক তথ্য প্রযুক্তি নির্ভর বীমা সেবা নিশ্চিত করায় সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ভূয়সী প্রশংসা করেন।