নালিতাবাড়ী সংবাদদাতা
শেরপুর সীমান্তে নালিতাবাড়ি উপজেলায় বিজিবি কর্তৃক অবৈধ ভারতীয় মদ জব্দ করেছেন। সীমান্তে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী অভিযানের ধারাবাহিকতায় বিজিবি টহল দল গতকাল ১৯ সেপ্টেম্বর নালিতাবাড়ী উপজেলাধীন কালাকুমা নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৬৭ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়েছেন। যার সিজার মূল্য এক লক্ষ পাঁচশত টাকা। বিজিবি মাদক নির্মূলে সর্বদা জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে। ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোন প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত ২৪ ঘন্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্ত মাদক,চোরাচালানী মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি কঠোরতা নীতি অনুসরণ করে আসছেন। এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান বিজিবি কর্তৃপক্খ।
নালিতাবাড়ী সীমান্তে বিজিবি কর্তৃক অবৈধ ভারতীয় মদ আটক
