নিজস্ব সংবাদদাতা
জামালপুরে নবগঠিত সাংস্কৃতিক সংগঠন আবৃত্তি সংঘ–জামালপুরের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে শরৎ আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। ১৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রি., শুক্রবার সন্ধ্যায় শিল্পকলার বীরমুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম বাবু মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে জেলাস্থ বিভিন্ন উপজেলার কবি, লেখক ও আবৃত্তিকারদের সমন্বয়ে গঠিত সংগঠনটির প্রায় বিশ জন বাচিকশিল্পী কবিতা আবৃত্তিতে অংশ নেন।
সংগঠনটির আহ্বায়ক কবি ও বাচিকশিল্পী মিনহাজ উদ্দিন শপথের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে আয়োজনটি শুরু হয়। এর আগে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য আশরাফুজ্জামান স্বাধীন। বাচিকশিল্পী জাকিরুল হক মিন্টু এবং কবি ও বাচিকশিল্পী জয়শ্রী ঘোষের সঞ্চালনায় বিভিন্ন কবিদের কবিতা আবৃত্তি করেন– জাকিরুল হক মিন্টু, জয়শ্রী ঘোষ, মিনহাজ উদ্দিন শপথ, ফারুক আহমেদ, লিটন কাদেরী, এড. শাহজাহান, এম.এ জলিল, কামরুন নাহার শিখা, আইরিন লাকি, মারুফা আনোয়ার, অনন্যা সাহা, শারমিন সারা, মিথুন, সাগর মুখার্জী, জি বি এম রুবেল আহম্মেদ, নুরাইন নীচৈ প্রমুখ। পরে অনুষ্ঠান সম্পর্কে মতামত ব্যক্ত করেন সরকারি আশেক মাহমুদ কলেজের সাবেক অধ্যক্ষ কবি মুজাহিদ বিল্লাহ ফারুকী, সরকারি জাহেদা সফির মহিলা কলেজের অধ্যক্ষ কবি আব্দুল্লাহ আল হাদী, সাংবাদিক ও লেখক জাহাঙ্গীর সেলিম, কবি এম.এ ফজল, কবি নান্নু পারভেজ, কবি ও নাট্যকার মিজানুর রহমান বিপ্লব সরকার প্রমুখ। বিপুল সংখ্যক দর্শকশ্রোতার উপস্থিতিতে অনুষ্ঠানটি সফলতার সাথে সম্পন্ন হয়। অনুষ্ঠানটি জেলায় সাহিত্য-সংস্কৃতি অঙ্গণে বেশ সাড়া জাগিয়েছে বলে, আগদ দর্শকশ্রোতা মন্তব্য করেন। এমন আয়োজন অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন সংগঠনটির বাচিকশিল্পীগণ।
আবৃত্তি সংঘ জামালপুরের আয়োজনে শরৎ আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত
