রুহুল আমিন
জেলার ইসলামপুর উপজেলার পাথর্শী ইউনিয়নের শশারিয়াবাড়ি গ্রামের বীর মুক্তিযোদ্ধা সামিউল হককে গত মঙ্গলবার ১২মে দুপুরে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। সোমবার বিকেল তিনটায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মুক্তাগাছায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।তিনি স্ত্রী, দুই কন্যা ও এক ছেলে সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। একদল থানা পুলিশের সদস্য ভিউগালে করুন সুর বাজিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তান এই মরহুম বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করেন। উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হোসেন শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। মরহুমের নামাজে জানাজায়- রাজনৈতিক নেতৃবৃন্দ,শিক্ষক,সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাজা শেষে হরিনধরা গোরস্থানে তাকে সমাহিত করা হয়।
বীর মুক্তিযোদ্ধা সামিউল হককে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
