নিজস্ব প্রতিবেদক
শুক্রবার জামালপুরের বিশিষ্ট ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধা আহসানুল করিম বাবলু মিয়ার জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদা দেয়া হয়। পরে জামালপুর পৌর গোরস্থানে তাঁকে সমাধী দেয়া হয়। জামালপুর উচ্চবিদ্যালয় মাঠে মরহুমের জানাজায় প্রচুর সংখ্যক মানুষ অংশ নেন।
জামালপুর শহরের কলেজ রোড নিবাসী মরহুম আব্দুস সামাদের জ্যেষ্ঠ পুত্র আহসানুল করিম গতকাল বৃহস্পতিবার ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। পরিবার সূত্র জানায় তিনি দীর্ঘদিন যাবৎ কিডনিরোগে ভুগছিলেন। সাতদিন আগে শারীরীক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। এরই মধ্যে ডেঙ্গু জ্বর এবং হৃদরোগে আক্রান্ত হলে তাঁকে হাসপতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউতে) রাখা হয়।
মৃত্যুকালে বীর মুক্তিযোদ্ধা আহসানুল করিম স্ত্রী, এক মেয়ে, এক ছেলে এবং ভাই, বোনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আহসানুল করিমের দাফন সম্পন্ন
