রেড ক্রিসেন্ট সোসাইটি জামালপুর ইউনিটের নির্বাচন সম্পন্ন – জিলানী ভাইস চেয়ারম্যান ও লিয়ন সেক্রেটারী নির্বাচিত

শুভ্র মেহেদী
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জামালপুর ইউনিটের বিশেষ সাধারণ সভা ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে (২০২৬-২০২৮) মাহবুবুর রহমান জিলানী ভাইস চেয়ারম্যান এবং খায়রুল ইসলাম লিয়ন সেক্রেটারী নির্বাচিত হয়েছেন।
গতকাল শনিবার ২৬ সেপ্টেম্বর দুপুরে জামালপুর জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত বিশেষ সাধারণ সভায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জামালপুর ইউনিটের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো: সিরাজুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন আজীবন সদস্য ও জেলা বিএনপির সহ-সভাপতি শামীম আহমেদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফিরোজ মিয়া, মাহবুবুর রহমান জিলানী, খায়রুর ইসলাম লিয়ন, রেড ক্রিসেন্টের ইউনিয়ন অফিসার জীবন কুমার বিশ^াস প্রমুখ। দ্বিতীয় অধিবেশনে বিনা প্রতিদন্দ্বিতায় মাহবুবুর রহমান জিলানী ভাইস চেয়ারম্যান ও খায়রুল ইসলাম লিয়ন সেক্রেটারী নির্বাচিত হয়। এছাড়াও কার্যনির্বাহী কমিটির সদস্য পদে নির্বাচিত হয়েছেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য ড. নিলোফার চৌধুরী মনি, মো: জিয়াউল হক জিয়া, মো: সাঈদ বিন আনোয়ার সজিব, মো: ইকরামুল হক ও সাইফুল আল খান। রেড ক্রিসেন্ট সোসাইটি জামালপুর ইউনিটের নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ফজলুল হক এই কমিটি ঘোষণা করেন। এ সময় রেড ক্রিসেন্ট সোসাইটি জামালপুর ইউনিটের আজীবন সদস্য, সিনিয়র আরসিওআইসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।