হযরত শাহ জামাল (রহ:) স্মরণে ৯ দিনব্যাপী পবিত্র ওরশ মোবারক ও গিলাফ চড়ানো

oplus_1024

নিজস্ব সংবাদদাতা
মহাসত্যের দিক নির্দেশক শাহান শাহে আউলিয়া হযরত শাহ জামাল ইয়ামেনী (রহ:) যার নামানুসারে জামালপুর জেলার নামকরণ করা হয়েছে। শত শত বছরের ঐতিহ্যের ধারাবাহিকতায় হযরত শাহ জামাল (রহ:) স্মরণে ৯ দিনব্যাপী পবিত্র ওরশ মোবারক ও গালিফ চড়ানো হয়েছে। এই উপলক্ষে গতকাল রোববার ১০ মে বিকেলে শহরের দয়াময়ী মোড় থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে হযরত শাহ জামাল (রহ:) মাজার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে হযরত শাহ জামাল (রহ:) মাজারে গিলাফ চড়ানো হয়। এসময় হযরত শাহ জামাল (রহ:) মাজার পরিচালনা কমিটির সভাপতি সাইফুল ইসলাম আল-আমিন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সহ-সভাপতি সৈয়দুর রহমান (আর্মি), সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জাকির হোসেন, মহিলা বিষয়ক সম্পাদিকা নাজমা চিশতী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আতিয়ার চিশতী, খাদেম মো. এনামুল হাসান, তরিকতে আহলে বাইত বাংলাদেশ জেলা শাখার সাধারণ সম্পাদক হুরমুজ আলী হিরো চিশতীসহ মাজার কমিটির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। হযরত শাহ জামাল (রহ:) মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ বলেন, ওরশ মোবারকের আজকে প্রথম দিন। আমরা শহরের দয়াময়ী মোড় হতে এক বর্ণাঢ্য র‌্যালি করেছি। মাজার শরীফে গিলাফ চড়িয়েছি। বাদ মাগরিব ধর্মীয় আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বাদ এশা মিলাদ এবং রাত দশটার পর সুফি কাওয়ালী গান অনুষ্ঠিত হবে। ৯ দিনব্যাপী পবিত্র ওরস মোবারকে সারা বিশ্বব্যাপী জামাল বাবার ভক্তবৃন্দ ও আশেকানদের হযরত শাহ জামাল (রহ:) মাজার প্রাঙ্গনে এসে পবিত্র ওরশকে সাফল্যমন্ডিত করার জন্য আহবান জানান। বাদ মাগরিব ধর্মীয় আলোচনা সভার ও বাদ এশা মিলাদ এবং রাত দশটার পর সুফি কাওয়ালী গান অনুষ্ঠিত হবে। পবিত্র ওরশ মোবারক ১০মে থেকে ১৮মে পর্যন্ত চলবে বলে জানান মাজার কর্তৃপক্ষ।