আসমাউল আসিফ
জামালপুরে শুরু হয়েছে ১০ দিন ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা। গত বুধবার ১ এপ্রিল বিকেলে শহরের বিসিক শিল্পাঞ্চল প্রাঙ্গণে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন-বিসিক জামালপুর ১০ দিন ব্যাপী এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে।
বিসিক জামালপুরের সহকারী মহাব্যবস্থাপক সম্রাট আকবরের সভাপতিত্বে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ বিন রশিদ, সরকারি আশেক মাহমুদ কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আব্দুল হাকিম, জেলা বিএনপির সহ সভাপতি সহিদুল হক খান দুলাল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুজ্জামান রুমেল, বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি রফিক আহমেদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, দেশীয় পণ্যের প্রসার ও দেশীয় শিল্প বিকাশের লক্ষে এই উদ্যোক্তা মেলার আয়োজন করা হয়েছে। ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়নে এবং নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টিতে এই মেলা বিশেষ ভুমিকা রাখবে। মেলায় ৭৩টি স্টল স্থান পেয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। সন্ধ্যার পর মেলা প্রাঙ্গণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।
জামালপুরে ১০ দিন ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু
