জামালপুরে দিনব্যাপী হজ্ব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

oplus_1024

নিজস্ব সংবাদদাতা
“লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি’মাতা লাকা ওয়াল মূলক, লা শারিকা লাক্” এ ধন্নীতে হাজ্বী ফাউন্ডেশনের উদ্যােগে হজ্বে গমনকারীদের নিয়ে জামালপুরে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার ৪ এপ্রিল সকালে শহরের মডেল মসজিদে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। জামালপুর হাজ্বী ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব মো. আব্দুর রেজ্জাকের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর-৫ সদর আসনের সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ওয়ারেছ আলী মামুন বলেন, আমি দীর্ঘদিন আপনাদের সাথে নিজেকে সম্পৃক্ত রাখার চেষ্টা করেছি। জামালপুর সদর আসনে এমপি নির্বাচিত হয়েছি। আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই। নিশ্চয়ই আপনাদের দোয়াই আমার সফলতা অর্জন হয়েছে।
তিনি আরও বলেন, জামালপুরের মানুষ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাকে নির্বাচিত করেছে। আমি যেন তাদের আশা পূরণ করতে পারি। সেই দোয়া চাই আপনাদের কাছে। আপনারা ভালভাবে হজ্ব পালন করে যাতে আসতে পারেন আমি সেই দোয়া করি। এমন একটা আয়োজন করার জন্য আমি হাজ্বী ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই।
হাজ্বী ফাউন্ডেশনের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শামসুজ্জামান বিপুল ও যুগ্ম-হজ্ব বিষয়ক সম্পাদক মুফতি মো. ফরিদ উদ্দিনের সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, হাজ্বী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম শফিকুল ইসলাম জুলহাস প্রমুখ।
এবছর জামালপুর জেলা থেকে সরকারি ও বেসরকারি ভাবে ৮০০ জন হাজ্বী হজ্ব পালনে মক্কা ও মদিনায় গমন করবেন বলে জানান হাজ্বী ফাউন্ডেশন কর্তৃপক্ষ। প্রশিক্ষণ কর্মশালায় ২০০ জন হাজ্বী অংশগ্রহণ করেন। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আক্তারুজ্জামান সিদ্দিকী, বড় মসজিদের খতিব মুফতি আব্দুল্লাহ প্রমুখ। পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মডেল মসজিদের খতিব মাসউদ হোসাইন।