খাদেমুল ইসলাম
দেওয়ানগঞ্জে গ্রামীণ অর্থনীতি সচল ও পুষ্টির চাহিদা পূরণে বিনামূল্যে মুরগির বাচ্চা বিতরণ ও এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক মাইক্রো ফাইন্যান্স (দাবির) উদ্যোগে গ্রামীণ অর্থনীতি সচল ও পুষ্টির চাহিদা পূরণে বিনামূল্যে মুরগির বাচ্চা বিতরণ ও দিনব্যাপী এক প্রশিক্ষণের আয়োজন করা হয়। গত ১৮ জুন বৃহস্পতিবার সকালে ব্র্যাক দেওয়ানগঞ্জ এলাকা অফিস বকশীগঞ্জ অঞ্চলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মিজানুর রহমান। ব্র্যাক (দাবির) এলাকা ব্যবস্থাপক মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা একাউন্টস অফিসার মো. মনিরুজ্জামান, সহকারী এলাকা ব্যবস্থাপক মো. হুমায়ূন কবির, এসবিএনএম (প্রগতি) মো. আনোয়ার হোসেন, বিএম ইউপিজি আবু সাঈদ, এবিএম রফিকুল ইসলাম এবং দৈনিক নয়া দিগন্ত ও ডেইলি নিউনেশন পত্রিকার সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। ব্র্যাকের কর্মকর্তাগণ জানান, অনুষ্ঠানে অংশগ্রহণকারী ২০ জন সুবিধাভোগীর মধ্যে ৪০০ পিস মুরগির বাচ্চা বিতরণ করা হয়। তারা আরও জানান, ১৭ জুন ১০ হাজার পিস পোনা মাছ বিতরণ করা হয় এবং ১৩৫ জনের মধ্যে ১৩৫ প্যাকেট ধানবীজ, ১ হাজার জনের মধ্যে ৪ হাজার ৩৫০ প্যাকেট সবজি বীজ বিতরণ করা হয়েছে। বীজের মূল্য ৪ লাখ ১ হাজার ১৬৪ টাকা, মুরগির বাচ্চা ৪০০ পিস যার মূল্য ২০ হাজার টাকা এবং ১০ হাজার পোনার মূল্য ২০ হাজার টাকা। এতে সর্বমোট ৪ লাখ ৪১ হাজার ১৬৪ টাকার এসব সহায়তা বিনামূল্যে প্রদান করা হয়
দেওয়ানগঞ্জে গ্রামীণ অর্থনীতি সচল ও পুষ্টির চাহিদা পূরণে বিনামূল্যে মুরগির বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ
