জামালপুরের জলাবদ্ধতায় বিনষ্ট হওয়া ৩০০ মিটার রাস্তা মেরামত করলো ৩৫ বিজিবি

স্টাফ রিপোর্টার
জামালপুরে জলাবদ্ধতা ও অতিবৃষ্টির কারণে ৩৫ বিজিবি উদ্যোগে শহরের চন্দ্রা ঘুন্টি থেকে স্টেডিয়াম পর্যন্ত ৩০০ মিটার রাস্তার মেরামত কার্যক্রম পরিচালিত হয়েছে।
গতকাল সোমাবার ১০ আগষ্ট সকালে জামালপুর ৩৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান পিএসসি এই কাজের উদ্বোধন করেন। এ সময় জলবদ্ধতার কারণে বিনষ্ট হওয়া চন্দ্রা ঘুন্টি থেকে স্টেডিয়াম পর্যন্ত রাস্তার খানাখন্দক মেরামত করার পাশাপাশি চলাচলের জন্য বিশেষ ব্যবস্থা করে ৩৫ বিজিবি। এ সময় পৌরসভার ড্রেজার দিয়ে রাস্তার খানা খন্দক ভরাট করা সহ রাস্তা মেরামতের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়। এতে চন্দ্রা,হাট চন্দ্রা, পলাশতলা মিয়াবাড়ি সহ মেলান্দহ,ইসলামপুর ও দেওয়ানগঞ্জ লিংক রোডের চলাচলত যাত্রীদের যাতায়াতের ব্যাপক সুবিধা হবে বলে জানা যায়।জামালপুর ৩৫ বিজিবি এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে চলাচলত সাধারণ যাত্রীরা। জামালপুর ৩৫ বিজিবি অধিনায়ক ল্যাপটেনের খনিলা হাসানুর রহমান পিএসসি জানান, এলাকায় মানুষের যাতায়াতের ব্যবস্থা সহজ করতে বিজিবি ও পৌরসভার যৌথ উদ্যোগে রাস্তা মেরামত কার্যক্রম পরিচালিত হয়েছে। এতে করে জলবদ্ধতায় বিনষ্ট হওয়ার রাস্তা মেরামত করার পাশাপাশি এই রাস্তা দিয়ে চলা চলত যাত্রীদের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে বলে জানান তিনি।