সরিষাবাড়ী সংবাদদাতা
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ক্ষণজন্মা পুরুষ মরহুম ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ২৭ তম মৃত্যু বার্ষিকী ২০ আগষ্ট যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। ১৯৯৯ইং সালের ২০ আগষ্ট এ দিনে তিনি ইহলোক ত্যাগ করেন।
দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরিষাবাড়ী উপজেলা শাখার উদ্যোগে ও পৌর বিএনপির সভাপতি ও সাবেক সফল পৌর মেয়র ফয়জুল কবীর তালুকদার শাহীন এর নেতৃত্বে নেতা-কর্মীবৃন্দ এবং “প্রয়াত” ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার স্মৃতি” সংসদের উদ্যোগে ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের একমাত্র যোগ্য উত্তরসূরী ব্যারিষ্টার সালিমা তালুকদার আরুণি ও সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুল কবীর তালুকদার হুমায়ূন এর নেতৃত্বে এবং ডাঃ শহীদুল্লাহ ভিপি পরিচালনায় পৃথক আয়োজনে প্রয়াণ দিবসটির নানা কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিলো সকাল ১০ ঘটিকায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শোক রেলী,কালো ব্যাস ধারণ, মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ, দোয়া- মোনাজাত ও আলোচনা সভা এবং কাঙ্গালী ভোজ।
সরিষাবাড়ীতে ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের মৃত্যু বার্ষিকী পালিত
