সেলিম মাহমুদ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলাধীন ৩নং ডোয়াইল ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী, রাজপথের লড়াকু সৈনিক, অত্র ইউনিয়ন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ জিয়ার আদর্শের বিপ্লবী ও সংগ্রামী জনবান্ধব জননেতা মোঃ শফিকুল ইসলাম শফিক জনগণের ভোটে নির্বাচিত হয়ে ডোয়াইল ইউনিয়নকে আধুনিকতার ছোঁয়ায় রূপান্তর করতে চান।
খবর নিয়ে জানা যায়, তার চাচা মোজাম্মেল হক অত্র ইউনিয়নের চার বারের চেয়ারম্যান ছিলেন এবং তার দাদা ইয়াছিন আলী ২০ বৎসর পঞ্চায়েত প্রধান ছিলেন। এই পরিবার ডোয়াইল ইউনিয়নবাসীর খেদমতে আছেন স্বাধীনতা যুদ্ধের পূর্ব থেকে। এমনই একজন খ্যাতনামা পরিবারের বিএনপির তৃণমূল থেকে উঠে আসা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও বঞ্চিত মানুষের বলিষ্ঠ কন্ঠস্বর বিএনপির নিবেদিত কর্মী মোঃ শফিকুল ইসলাম শফিক।
তিনি শহীদ জিয়ার আদর্শকে বুকের মাঝের ধারন ও লালন করে ছাত্রজীবন থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে প্রবেশ করেন। অত্যন্ত সাংগঠনিক দক্ষতা ও ইতিবাচক মানসিকতার কারনে ইতিমধ্যে তিনি নেতাকর্মী ও সাধারণ জনগনের আস্থা, ভরসা এবং বিশ্বাসের প্রতীক হিসেবে নিজেকে অধিষ্ঠিত করেছেন।
রাজনীতিতে অবদান রাখার স্বীকৃতিস্বরুপ অল্প বয়সেই ১৯৯৩ সালে তৎকালীন ২নং ওয়ার্ড, বর্তমানে (৪, ৫, ৬নং) ওয়ার্ড ছাত্রদলের সভাপতির দায়িত্ব দেওয়া হয়। পরবর্তীতে ২০০১ সালে তিনি ডোয়াইল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নির্বাচিত হন। অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে তিনি দলকে সামনে থেকে নেতৃত্ব দেন এবং গনমানুষের প্রাণপ্রিয় নেতা হয়ে উঠেন।
তিনি বিএনপির প্রতিটি আন্দোলন সংগ্রামে স্বতঃস্ফুর্ত অংশগ্রহন করেছেন এবং বিএনপির দলীয় প্রার্থীর পক্ষে নিরলস কাজ করেছেন। বর্তমানে তিনি হাসড়া পূর্বপাড়া চেয়ারম্যানবাড়ী জামে মসজিদের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, বর্তমানে তিনি বিভিন্ন জনসেবামূলক কার্যক্রমে নিজেকে জড়িত রেখেছেন। এছাড়া মাদকবিরোধী সেমিনার, বৃক্ষরোপন, দরিদ্র ও অস্বচ্ছল শিক্ষার্থীদের আর্থিক সহায়তা, তরুনদের ক্রীড়া সামগ্রী প্রদান, শীতবস্ত্র বিতরন, করোনাকালীন সমাজ ও আইনকে সহায়তাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে তার সরাসরি সম্পৃক্ততা রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ডোয়াইল ইউনিয়নের একজন শিক্ষক বলেন, শফিক সদা হাস্বোজ্জল সাদামাঠা একজ মানুষ। সে সবার সাথে হাসিমুখে কথা বলে। অন্যায়কে যে পছন্দ করেনা এবং প্রশ্রয় দেয়না। সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রাণপন চেষ্টা করে। সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে চায়, দলমত নির্বিশেষে ছোট-বড়, ধনী-গরীব, হিন্দু মুসলিম এমনকি সকল শ্রেণি পেশার মানুষের কাছে শফিক একজন প্রিয় ব্যক্তিত্ব ও গ্রহনযোগ্য একজন মানুষ।
তার মত লোক চেয়ারম্যান নির্বাচিত হলে জনগন পাবে আস্থার এক নতুন ঠিকানা। জনাব শফিকুল ইসলাম শফিক বলেন-জনগন আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে সেবা করার সুযোগ দিবে বলে আমার বিশ্বাস। হতদরিদ্র, অসহায়, বিধবা, বৃদ্ধা ও পিছিয়ে পরা জনগোষ্ঠীর মৌলিক অধিকার প্রতিষ্ঠায় আমি কাজ করে যাবো আজীবন। ইউনিয়ন পরিষদের সকল বরাদ্দ ন্যায্যতার ভিত্তিতে সমবন্টন হবে ইনশাল্লাহ। ডোয়াইল ইউনিয়নের প্রতিটি প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন হবে চোখে দেখার মতো। প্রতিটি প্রতিষ্ঠান হবে যুগোপযোগী গ্রহনযোগ্য, নির্ভরযোগ্য, বিশ্বাসযোগ্য ও হয়রানিমুক্ত। একটি মাদক, সন্ত্রাস ও দূর্নীতিমুক্ত, জনবান্ধব নিরাপদ ও হাসিখুশি সমাজ ব্যবস্থা গড়ে তোলাই আমার দৃঢ় অঙ্গীকার।
ডোয়াইল ইউনিয়নের প্রতিটি মানুষের মুখে হাসি ফোটানোই আমার জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য -মোঃ শফিকুল ইসলাম শফিক
