মাদারগঞ্জ সংবাদদাতা
মাদারগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ‘একটাই লক্ষ্য, হতে হবে দক্ষ’ স্লোগানকে বাস্তবায়ন করতে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয় বর্তমান শিক্ষার্থীরা। গতকাল ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় প্রতিষ্ঠানের অডিটোরিয়াম কক্ষে অধ্যক্ষ প্রকৌশলী মো: কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। জুনিয়র ইন্সট্রাক্টর ও একাডেমিক সহকারী ইনচার্জ রুবেল আহম্মেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন– চিফ ইন্সট্রাক্টর ও একাডেমিক ইনচার্জ আশরাফুন্নাহার, ইন্সট্রাক্টর ও একাডেমিক সহযোগী ইনচার্জ মো: মাকিবুল কবীর সৌরভ, ইন্সট্রাক্টর ও ফার্ম মেশিনারন ট্রেডের প্রধান কামরুল ইসলাম, জুনিয়র ইন্সট্রাক্টর আহসানুল হক অনিক, কাউসার আলী, রাসেল মিয়া, ফারুক হোসেন, মো: উমর ফারুক, শাকিল আহমেদ, প্রধান সহকারী মো: হাবিবুর রহমান ও প্রমুখ। নবাগত শিক্ষার্থীরা তাদের কলেজ জীবনের প্রথম দিনের অভিব্যক্তি প্রকাশ করেন। উল্লেখ্য, এ বছর জেনারেল শাখা এসএসসি (বিজ্ঞান) এবং দাখিল(বিজ্ঞান) থেকে এইচএসসি(ভোক) শাখায় ভর্তি হওয়ার সুযোগ হয়েছে।
মাদারগঞ্জ সরকারি টিএসসিতে একাদশ শ্রেণির ভর্তিকত শিক্ষার্থীদের নবীন বরণ
