জিএম ফাতিউল হাফিজ বাবু
জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৪ লাখ টাকা মূল্যের ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ করেছে ৩৫ বিজিবি।
রোববার ৪ অক্টোবর দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ৩৫ বিজিবির সাতানীপাড়া বিওপির একটি টহলদল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে। বিজিবি জানায়, বকশীগঞ্জ উপজেলার সাতানী পাড়া সীমান্তের ১০৮৯ পিলারের কাছে দিগলকোনা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। বিজিবি সদস্যরা এ সময় পরিত্যক্ত অবস্থায় ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস যার আনুমানিক মূল্য ৪ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা জব্দ করেন। গতকাল সোমবার ৫ অক্টোবর কসমেটিকস পণ্য জব্দের ঘটনায় আইনগত আইতগত ব্যবস্থা নেওয়া হয়। জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান বলেন, সীমান্তে চোরাচালান বন্ধে বিজিবির নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বকশীগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৪ লাখ টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ
