মাদারগঞ্জ সংবাদদাতা
৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে মাদারগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের আয়োজনে আলোচনা ও অবসরপ্রাপ্ত শিক্ষক সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত ৫ অক্টোবর সকাল ১১ টায় প্রতিষ্ঠানের অডিটোরিয়াম কক্ষে আলোচনা ও সম্মাননা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ প্রকৌশলী মো: কামরুজ্জামান। সংবর্ধিত অতিথি অবসরপ্রাপ্ত গুণী শিক্ষক মো: জালাল উদ্দিন ও মাহবুবুল বাসিদ রঞ্জু। জুনিয়র ইন্সট্রাক্টর রুবেল আহম্মেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন চিফ ইন্সট্রাক্টর ও একাডেমিক ইনচার্জ আশরাফুন্নাহার, ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান অটোমোবাইল সাঈদ আহমেদ, ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান ফার্ম মেশিনারি কামরুল ইসলাম, জুনিয়র ইন্সট্রাক্টর কাউসার আলী, জুনিয়র ইন্সট্রাক্টর রাসেল মিয়া প্রমুখ। পরে দুইজন অবসরপ্রাপ্ত গুণী শিক্ষকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। উপস্থিত শিক্ষার্থীরা সকল শিক্ষককে কবিতা আবৃত্তি করে এবং স্লোগানে শুভেচ্ছা জানায়।
বিশ্ব শিক্ষক দিবসে মাদারগঞ্জ সরকারি টিএসি’তে শিক্ষক সম্মাননা অনুষ্ঠান
