নিজস্ব সংবাদদাতা
মহান সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ২১ নভেম্বর সকাল ১১টায় জামালপুর সদরের পিলখানা তমালতলায় জেলা সশস্ত্র বাহিনী (অবসরপ্রাপ্ত) সৈনিক সংস্থার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনারারি ক্যাপ্টেন (অব.) মো. ফজলুল হক। বিশেষ অতিথি ছিলেন অনারারি ক্যাপ্টেন (অব.) মো. মাহাবুবুর রহমান, সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) আসাদুজ্জামান এবং সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) মেহেদী মোহাম্মদ মাহবুবুল হক মিলকী।
জেলা সশস্ত্র বাহিনী (অবসরপ্রাপ্ত) সৈনিক সংস্থার সভাপতি আলহাজ মো. নুরুল ইসলাম চৌধুরী (ননী) অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ অনুষ্ঠান সঞ্চালনা করেন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংস্থার অর্থ সম্পাদক মো. ফারুকুজ্জামান।
সভায় বক্তব্য দেন মেলান্দহ উপজেলা শাখার সভাপতি সার্জেন্ট (অব.) মো. আব্দুল্লাহ, ইসলামপুর উপজেলা শাখার সভাপতি, মাদারগঞ্জ উপজেলা শাখার সভাপতি সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) হুমায়ূন কবীর, প্রাক্তন সৈনিক সংস্থার উপদেষ্টা সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) ওয়াহাব মোল্লা, ওয়ারেন্ট অফিসার (অব.) মো. নাসির, সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) মো. লিয়াকত আলীসহ অন্যরা। আলোচনা সভায় মহান সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য তুলে ধরা হয়। পাশাপাশি প্রাক্তন সৈনিকদের পারস্পরিক যোগাযোগ, ঐক্য সুদৃঢ় করা এবং কল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। বক্তারা প্রাক্তন সৈনিকদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহযোগিতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
জামালপুরে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন
