ঝিনাইগাতী সংবাদদাতা
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের জারুলতলা গ্রামে অবস্থিত নতুন বেলায়েত আলী মডেল হাই স্কুলের নতুন ভবনের শুভ উদ্বোধন এবং শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।গতকাল শুক্রবার সন্ধ্যার আগ মুহূর্তে বেলায়েত আলী মডেল হাই স্কুলের আয়োজনে বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে স্কুল প্রতিষ্ঠাতা,জমিদাতা সভাপতি মো. আমিনুল ইসলাম আকাশের সভাপতিত্ব করেন।প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের উপস্থিতিতে নতুন ভবন উদ্বোধন এবং শিক্ষার্থী-অভিভাবকদের নিয়ে সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহের চেয়ারম্যান প্রফেসর আ.জ.ম. রেজাউল করিম খান জুয়েল, শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেলের ছোট ভাই ইঞ্জিনিয়ার মেজবাউল হক বাবু,উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজাহান আকন্দ,সদস্য সচিব লুৎফর রহমান,সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান,যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, নলকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুকনুজ্জামানসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবন কুমার চক্রবর্তী। স্থানীয় শিক্ষার প্রসার ও মানসম্মত শিক্ষার পরিবেশ তৈরির প্রত্যয়ে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়ের পেছনে রয়েছে প্রতিষ্ঠাতা সভাপতি মো. আমিনুল ইসলাম আকাশের নিরলস পরিশ্রম,মেধা, আন্তরিকতা ও ব্যক্তিগত অর্থায়নে নলকুড়া ইউনিয়নের জারুলতলা গ্রামের সন্তান এবং মরহুম বাবার নামে আমিনুল ইসলাম আকাশের উদ্যোগে বিদ্যালয়টি গড়ে উঠেছে। তাঁর এ উদ্যোগ স্থানীয় শিক্ষার্থীদের জন্য শিক্ষার সুযোগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। নতুন ভবন উদ্বোধনের মধ্য দিয়ে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ আরও উন্নত হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। শিক্ষার্থী, অভিভাবক,শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে এ আয়োজন বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যাশা তৈরি হয়েছে। ময়মনসিংহ বোর্ড চেয়ারম্যান শিক্ষার মান উন্নত করার লক্ষ্যে বিদ্যালয়ের উন্নয়নে সার্বিক ভাবে সহযোগিতা করবেন বলে জানান।
ঝিনাইগাতীতে স্কুলের নতুন ভবন উদ্বোধন শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
