নিজস্ব সংবাদদাতা
আওয়ামীলীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে জামালপুরে জেলা যুব দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার ২২ সেপ্টেম্বর দুপুরে শহরের সফি মিয়ার বাজার থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী মোড় চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। এ সময় আওয়ামী লীগের বিরুদ্ধে এবং নৈরাজ্য, সন্ত্রাস-সহিংসতা ও অস্থিতিশীলতার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা। পরে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান, জেলা শ্রমিক দলের সভাপতি শেখ মো: আব্দুস সোবাহান ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক। বক্তারা বলেন, আওয়ামী লীগের নৈরাজ্য, সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। দেশের স্বাভাবিক পরিবেশ নষ্ট করতে কোনো অপশক্তির ষড়যন্ত্র ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না। মিছিল-সমাবেশে শহর ও জেলা যুবদলসহ বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে জামালপুরে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল
