দেওয়ানগঞ্জ সংবাদদাতা
জামালপুরের দেওয়ানগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রুস্তম আলী (৫৩) নামের এক বৃদ্ধকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। তিনি জেলার দেওয়ানগঞ্জ উপজেলার উত্তরে ভারত সীমান্তবর্তী ডাংধরা ইউনিয়নের মৃত নেসার উদ্দীনের ছেলে। গতকাল মঙ্গলবার ২২ সেপ্টেম্বর উপজেলার ডাংধরা ইউনিয়নের বাঘারচর এলাকায় নিজ বাড়ি থেকে তাকে ২৪ পিস ইয়াবা সদৃশ ট্যাবলেট, ১টি ফুয়েল পেপার ও ১৫টি গ্যাস লাইটার-সহ তাকে গ্রেফতার করা হয়। একইদিন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এর ধারা-৯-এর উপধারা (১)-এর (ঘ) লঙ্ঘনের অপরাধে ৩৬(১) সারণির ১৭ অনুসারে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
দেওয়ানগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বৃদ্ধের ১ মাসের কারাদন্ড
