লিয়াকত হোসাইন লায়ন
জামালপুরের ইসলামপুরে অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে দুটি ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার ২৬ নভেম্বর ইসলামপুর পৌর এলাকার দক্ষিণ দরিয়াবাদ এই অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ্ মোঃ জুবায়ের মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযানে মেসার্স জেকি ব্রিকস-২ কে ২ লাখ ৫০ হাজার টাকা এবং একই এলাকার মেসার্স হাসেমী ব্রিকস (মেসার্স মা ব্রিকস) কে ২ লাখ টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে পুলিশ, ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিগণ উপস্থিত থেকে সহযোগিতা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ মোঃ জুবায়ের জানিয়েছে, পরিবেশ সংরক্ষণ, জনস্বাস্থ্য রক্ষা এবং আইনবহির্ভূত কার্যক্রম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ইসলামপুরে দুই ইটভাটায় অভিযান সাড়ে চার লাখ টাকা জরিমানা
