কেন্দুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

Oplus_16909312

নিজস্ব সংবাদদাতা
জামালপুর সদর উপজেলার ১ নং কেন্দুয়া ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত, কালভার্ট পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী। গতকাল মঙ্গলবার ২৭ অক্টোবর দুপুরে কেন্দুয়া ইউনিয়ন পরিষদে এ পরিদর্শন করা হয়। এ সময় ইউনিয়ন পরিষদের চলমান বিভিন্ন উন্নয়নমূলক কাজের খোঁজখবর নেন। পরিদর্শনকালে গ্রাম আদালতের কার্যক্রম, কালভার্ট, ট্যাক্স-সংক্রান্ত বিষয় ও জন্মনিবন্ধনসহ ইউনিয়ন পরিষদের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন তিনি। জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী’র এই পরিদর্শনের মাধ্যমে কেন্দুয়া ইউনিয়ন পরিষদের সেবামূলক কার্যক্রম ও উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি হবে। এ সময় জামালপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হায়দার, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান, ইউপি সদস্য সৈয়দুর রহমান (আর্মি), প্রশাসনিক কর্মকর্তা শামছুন্নাহার, জামালপুর জেলা গ্রাম আদালতের ম্যানেজার (ডিএম) মাহফুজা রহমান, উপজেলা গ্রাম আদালতের সমন্বয়কারী শারমিন নাহারসহ ইউনিয়ন পরিষদের সকল কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।