ঝিনাইগাতী সীমান্তে ১৪৭ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ

ঝিনাইগাতী সংবাদদাতা
শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে অভিযান চালিয়ে ১৪৭ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার ভোরে ঝিনাইগাতী উপজেলার ছোট হালচাটি এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় এসব সিরাপ জব্দ করা হয়। জব্দ করা সিরাপের আনুমানিক বাজারমূল্য ৫৮ হাজার ৮০০ টাকা। ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে নকশী বিজিবি ক্যাম্পের একটি ভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।