জামালপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব সংবাদদাতা
জামালপুরে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা, মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। এ উপলক্ষে জেলা যুবদলের উদ্যোগে গতকাল মঙ্গলবার ২৭ অক্টোবর দুপুরে দলীয় কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ সাফওয়ান সদ্য অডিটোরিয়াম চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় বক্তব্য রাখেন জামালপুর সদর-৫ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন, জেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম খান সজিব ও যুগ্ম আহবায়ক হাসান সরোয়ার মনজু। এসময় বক্তারা বলেন, ৭১ এর পরাজিত শক্তি ও ২৪ এর পরাজিত শক্তি আজকে নতুন করে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠেছে। আজকে তারা ষড়যন্ত্র করে বাংলাদেশকে একটি অস্থিতিশীল রাস্ট্রে পরিণত করে আবার সেই স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচারী ষড়যন্ত্র বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে। এর আগে সরকারি শিশু সদনের পুকুরে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ করেন সংসদ সদস্য এডভোকেট ওয়ারেছ আলী মামুন।