জামালপুরে খবরের কাগজ বন্ধুজনের সভা অনুষ্ঠিত

আসমাউল আসিফ
মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ পত্রিকার স্বেচ্ছসেবী সংগঠন ‘খবরের কাগজ বন্ধুজন’ জামালপুর জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রেববার ২০ সেপ্টেম্বর বিকেলে শহরের ফৌজদারী এলাকায় বেসরকারি ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাসে এই সভা আয়োজন করা হয়। খবরের কাগজ বন্ধুজন জামালপুর জেলা কমিটির সভাপতি শেখ সাইদুর রহমান সোহেলের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা ও সরকারি আশেক মাহমুদ কলেজের সহকারী অধ্যাপক রবিউল আলম লাইপা, উপদেষ্টা ও খবরের কাগজের জেলা প্রতিনিধি আসমাউল আসিফ, জামালপুর লালন একাডেমীর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন। এছাড়াও খবরের কাগজ বন্ধুজন জেলা কমিটির সাধারণ সম্পাদক রাসেদুল অন্তর, মানবসম্পদ বিষয়ক সম্পাদক মোহাম্মদ ফয়সাল আহাম্মেদ, প্রশিক্ষণ সম্পাদক তন্ময় ইসলাম তানভীর, সাংস্কৃতিক সম্পাদক নিরব দেবনাথ, বিজ্ঞান বিষয়ক সম্পাদক এস এম কাফি, বন্ধুজন সদস্য মো: খাইরুল ইসলাম উপস্থিত ছিলেন। পরিচয় পর্ব ও কুশল বিনিময়ের মধ্য দিয়ে সভা শুরু হয়। সভায় সকলেই সক্রিয়ভাবে মুক্ত আলোচনায় অংশ নেয়। সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে বন্ধুজন জেলা কমিটিতে শূণ্য থাকা যোগাযোগ ও প্রচার সম্পাদক হিসেবে বন্ধুজন সদস্য মো: খাইরুল ইসলাম নির্বাচিত হন। খুব শীঘ্রই কমিটির সকল সদস্য, সকল বন্ধুজন সদস্য, উপদেষ্টামন্ডলী ও অন্যান্য সমমনা সংগঠনের প্রতিনিধিদের নিয়ে বড় পরিসরে বন্ধুজন জেলা কমিটির পরিচিতি ও পরিকল্পনা সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। বন্ধুজন সংগঠনটিকে জামালপুরের সেরা সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে সভা সমাপ্ত হয়।