এম.এফ.এ মাকাম
পরিষ্কার পরিবেশ, সুষ্ঠ সমাজ ডেঙ্গু মুক্ত বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুর সদর উপজেলার ১২নং তিতপল্লা ইউনিয়ন ও কামালখান বাজার এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। গত ১৯ সেপ্টেম্বর সকালে জেলা প্রশাসন ও সদর উপজেলার আয়োজনে এই কাজের উদ্ভোধন করেন জেলা প্রশাসক মোহাম্মাদ ইউসুপ আলী। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আথতার,সদর উপজেলা ভূমি কর্মকর্তা তানভীর হায়দার সহ আরো অনেকে। অভিযানে বাজার কমিটির সদস্য, স্থানীয় জনগণ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের উদ্বুদ্ধ করা হয় এবং মশার প্রকোপ হ্রাস না পাওয়া পর্যন্ত স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে নিজ নিজ কর্মক্ষেত্র, বাসস্থান ও সংলগ্ন এলাকায় নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার জন্য অনুরোধ জানানো হয়। একইসঙ্গে এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংসে বিশেষ উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়। পরিষ্কার-পরিচ্ছন্ন ও মশামুক্ত পরিবেশ নিশ্চিত করতে আয়োজিত এ কার্যক্রমে স্কাউট সদস্যরাও সক্রিয়ভাবে সহযোগিতা করেন।
জামালপুরে ঙেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান
