মোহাম্মদ আলী
নিয়মতান্ত্রিক পন্থায় আনুষ্ঠানিক ভাবে সাংগঠনিক দায়িত্ব ভার গ্রহণ করল, বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি জামালপুর জেলা শাখার নব-নির্বাচিত কমিটি। গত বৃহস্পতিবার, আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব ভার গ্রহণ করার মধ্যদিয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছে কার্য নির্বাবাহী কমিটি। নতুন কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন, মোঃ ফজলুর রহমান, ভাইস চেয়ারম্যান, মোঃ ইসমাইল হোসেন ও মফিজ উদ্দিন, সাধারণ সম্পাদক, মোঃ আব্দুস সাত্তার, যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ বাহাউদ্দিন, কোষাধ্যক্ষ, মোঃ সুলতান উদ্দিন, যুগ্ম কোষাধ্যক্ষ, মোঃ আবুল হোসেন, কার্য নির্বাহী সদস্য, মোঃ রিয়াজুর হক, আলতাফুর রহমান, মোঃ গোলাম এলাহী আকন্দ, মোঃ সাজেদুল ইসলাম, শ্যামল চন্দ্র সাহা, আনোয়ার হোসেন, মোঃ মজিবর রহমান, রেবেকা সুলতানা, মোঃ আসাদুজ্জামান ও মোঃ নজরুল ইসলাম। বর্তমান কমিটি আগামী ২ বছরের জন্য তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করবেন। নব-নির্বাচিত এ কমিটি তাদের পালনে সকলের সহযোগিতা কামনা করেছেন।
জামালপুর অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী সমিতির দায়িত্ব গ্রহণ
