দেওয়ানগঞ্জ সংবাদদাতা
জামালপুরের দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন জেলার সেরা ওসি হিসেবে মনোনীত হয়েছেন। আগস্ট ২০২৬ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে মনোনীত হওয়ায় জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন তাকে নিজ হাতে শুভেচ্ছা স্বারক প্রদান করেন। দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি মো. আনোয়ার হোসেন জামালপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মনোনীত হওয়ায় স্থানীয় নানা মহল থেকে তাকে অভিনন্দন জানানো হচ্ছে।
জেলার সেরা অফিসার ইনচার্জ হিসেবে মনোনীত দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি আনোয়ার হোসেন
