দেওয়ানগঞ্জে উপজেলা প্রশাসন ও সাংবাদিকদের মাঝে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

খাদেমুল ইসলাম
জামালপুরের দেওয়ানগঞ্জে উপজেলা প্রশাসন একাদশ ও স্থানীয় সাংবাদিক একাদশের মাঝে এক প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ১২ আগস্ট বুধবার বিকালে উপজেলা পরিষদ মাঠে আয়োজিত এ ফুটবল টুর্নামেন্টে উভয় দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্টেট শাহ জহুরুল হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান সহ উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণও খেলায় অংশগ্রহণ করেন। সাংবাদিক একাদশের পক্ষে সিনিয়র সাংবাদিক সহ অন্যান্য সাংবাদিকগণ অংশনেন। খেলা উপভোগ করতে এলাকার শশ উচ্ছুক দর্শকদের সমাগম ঘটে। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি)’র ক্রীড়া নৈপুন্য দেখে অভিভূত হোন দর্শকরা। টুর্নামেন্টে উপজেলা প্রশাসন একাদশ সাংবাদিক একাদশকে বিশাল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। পরে খেলা শেষে বিজয়ী ও বিজিতদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ জহুরুল হোসেন সহ সাংবাদিক নেতৃবৃন্দ।