খাদেমুল ইসলাম
জামালপুরের দেওয়ানগঞ্জে উন্নয়ন সংঘ জেসমিন প্রজেক্টের উদ্যোগে শিশু পরিচর্যা কেন্দ্র স্থাপন বিষয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করেন বাজার কমিটি লাইন ডিপার্টমেন্ট ও অন্যান্য স্টেকহোল্ডারগণ। ১৮ মে সোমবার সকালে উপজেলার চিকাজানী ইউনিয়নের রামপুরা সিআরসি কেন্দ্রে আয়োজিত শিশু পরিচর্যা কেন্দ্র স্থাপন বিষয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন, দেওয়ানগঞ্জ উপজেলা কৃষি বিভাগের উপ-সহকারী কর্মকর্তা শিফাত আহমেদ, দেওয়ানগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক, সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম, চিকাজানী ইউপি সদস্য আনোয়ার হোসেন, উন্নয়ন সংঘ জেসমিন প্রজেক্টের বিজনেস ডেভেলপমেন্ট অফিসার বাবুল মিয়া, বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মোঃ মিজানুর রহমান সহ অন্যান্য। জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইমপ্রুভড নিউটিশন (জেসমিন) প্রকল্প অস্ট্রেলিয়ান সরকারের সহযোগিতায় অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রামের (এএনসিপি) মাধ্যমে এ প্রকল্পটি দীর্ঘদিন ধরে বাস্তবায়িত হয়ে আসছে। বক্তাগণ সংশ্লিষ্ট লাইন বিভাগ ও বাজার কমিটিকে সম্পৃক্ত করে নারী বান্ধব বাজার স্থাপন করার বিষয় সহ চাইল্ড কেয়ার সেন্টার স্থাপন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এর উদ্দেশ্য নিয়ে বলা হয় বাজারের নারীদের গতিশীলতা বৃদ্ধি, নারীদের প্রবেশাধিকার, বন্ধুত্বপূর্ণ পরিবেশে তাদের অংশগ্রহণ নিশ্চিত করা ও নারীদের দর কষাকষির ক্ষমতা বিকশিত করা সহ নানা বিষয়ে আলোচনা করা হয়।
দেওয়ানগঞ্জে জেসমিন প্রজেক্ট এর উদ্যোগে শিশু পরিচর্যা কেন্দ্র স্থাপন বিষয়ে আলোচনা সভা
