গ্রাহক সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক জামালপুর শাখার উদ্যোগে বর্ণাঢ্য গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, জামালপুর শাখার উদ্যোগে ‘গ্রাহক সেবা মাস’ উপলক্ষে এক বর্ণাঢ্য গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের শাখা কার্যালয়ে আয়োজিত এ সমাবেশে বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের গ্রাহকগণ অংশগ্রহণ করেন।
এভিপি ও শাখা প্রধান এটিএম শাহরিয়ার হোসেন-এর সভাপতিত্বে সমাবেশে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জজকোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট মুহাম্মদ আব্দুল বারী। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জামালপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল জলিল, চ্যানেল ২৪ ও দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার আনোয়ার হোসেন মিন্টু, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ হারুনুর রশিদ, জজ কোর্টের সিনিয়র আইনজীবী মো. নজরুল ইসলাম এবং অবসরপ্রাপ্ত জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. শফিকুল আলম। এছাড়াও সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন এলাকার সিনিয়র আইনজীবী, সাংবাদিক, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, কলেজ-বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, স্থানীয় ব্যবসায়ী, রেমিট্যান্স সুবিধাভোগীসহ ব্যাংকের সর্বস্তরের সম্মানিত গ্রাহকরা। সমাবেশে ব্যাংকিং সেবার মান আরও উন্নত করার বিভিন্ন বিষয়ের ওপর বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা গ্রাহকদের আস্থার প্রতি শ্রদ্ধা রেখে আধুনিক ও ইসলামী শরিয়াহসম্মত ব্যাংকিং সেবা আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে ক্যাশলেস লেনদেন জনপ্রিয় করতে ইধহমষধ ছজ (বাংলা কিউআর) কোডের ব্যবহার এবং এর সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ ইসলামী ব্যাংকের সার্বিক সেবার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।