প্রতিটি শিশুর কেয়ার নিতে হবে : জেলা প্রশাসক ইউসুপ আলী

এম.এ রফিক
রুম টু রিড বাংলাদেশ এর উদ্যোগে জামালপুর সদর উপজেলার প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং নির্বাচিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণদের নিয়ে সাক্ষরতা কর্মসূচি’র অগ্রগতি পর্যালোচনা এবং পাঠাগার উদ্ভোধন বিষয়ক কর্মশালা বুধবার সদর উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ ইউসুপ আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলী আহসান, পিটিআই সুপার জয়নাল আবেদীন, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তাগণ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন রুম টু রিড বাংলাদেশ এর জামালপুর শাখার সিনিয়র লিডার অফিসার হাবিবা খাতুন। অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ ইউসুপ আলী তার বক্তব্যে বলেন প্রতিনিট শিশুর কেয়ার নিতে হবে। তাহলেই প্রতিটি বিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধি পাবে। প্রাথমিক শিক্ষার জন্য সরকার সবসময় কাজ করে যাচ্ছে। রুম টু রিড বাংলাদেশ প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে কাজ করছে এটি একটি ভালো উদ্যোগ। আশা করি আগামীতে এর পরিধি আরও বাড়বে। জানা যায় সদর উপজেলার ৫০টি প্রাথমিক বিদ্যালয়ে রুম টু রিড বাংলাদেশ এর কার্যক্রম পরিচালিত হচ্ছে। আগামীতে এর সংখ্যা ১০০ হবে।