নিজস্ব প্রতিনিধি
জামালপুর সদর উপজেলা পরিষদের সার্বিক সহযোগিতায় উপজেলা প্রাঙ্গণে বুধবার নবনির্মিত পাঠাগারের উদ্ভোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ ইউসুপ আলী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলী আহসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ছানোয়ার হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহিদুল ইসলাম, উপজেলা খাদ্য কর্মকর্তা আয়মান বিনতে ফেরদৌস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলিম প্রমুখ। পাঠাগার উদ্ভোধন অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ ইউসুপ আলী বলেন এটি একটি ভালো উদ্যোগ। আগামীতে এর প্রসার আরও বৃদ্ধি করার লক্ষ্যে ব্যবস্থা নেওয়া হবে।
জামালপুরে উপজেলা পরিষদে পাঠাগারের উদ্ভোধন
