আর্মেনিয়ার পার্লামেন্টে সরকারি ও বিরোধী দলের এমপিদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। দেশটির বিরোধী দল ‘স্ট্রং আর্মেনিয়া পার্টি’ চলতি বছরের শুরুতে প্রস্তাব দিয়েছিল ক্ষমতায় গেলে তারা দেশে ‘যৌন মন্ত্রণালয়’ গঠন করবে। দলটি বলেছিল, এই মন্ত্রণালয় গঠন করা হবে নারীদের যৌন চাহিদা পূরণের নিশ্চয়তার জন্য। তাদের মতে, আর্মেনিয়ার মধ্যবয়সী নারীদের যৌনজীবন ভালো না হওয়ায় তাদের মধ্যে রাজনৈতিক অস্থিরতা বাড়ছে। যা কমাতে এমন ‘অদ্ভুদ’ মন্ত্রণালয়ের প্রয়োজন। এই প্রস্তাব নিয়ে গত বৃহস্পতিবার সরকারি দলের এমপি তারুণ চাখোয়ান বিরোধী দলের সমালোচনা করেন এবং বিরোধী দলের নেতাকে নারীদের নিয়ে এমন মন্ত্রণালয় গঠনের প্রস্তাব দেওয়ায় ক্ষমা চাইতে বলেন। আর এরপরই বিরোধী দলের এমপিরা তার ওপর চড়াও হন। যা নিয়ে পার্লামেন্টের ভেতর হৈ চৈ শুরু হয়। এরপর তারা একঅপরের ওপর চেয়ার ছুড়ে মারেন, ঘুষি দেন। সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, সরকারি এমপি তারুণ চাখোয়ান বিরোধী দলের প্রধান নেতা নারেক কারাপেতায়ানকে উদ্দেশ্য করে বলেন, “আপনার মাথা থেকে পা পর্যন্ত নোংরা”। আর এরপরই মূলত মারামারি শুরু হয়ে যায়। ওই সময় বিরোধীরা সরকারি এমপি তারুণ চাখোয়ার দিকে ছুটে যান। পরে সরকারি অন্যান্য এমপিরাও ছুটে এসে মারামারিতে যুক্ত হন। দেশটির প্রধানমন্ত্রী নিকোল পাসিনাইয়ান বলেছেন পার্লামেন্টে যে সহিংতা হয়েছে সেটির নিন্দা জানান তিনি। তবে সরকারি দলের এমপিরা যা করেছেন, ভালো করেছেন। কারণ বিরোধী দলে থেকে কেউ এমন দৃষ্টতা দেখাবে তা তারা মেনে নেবেন না। সূত্র: দ্য টেলিগ্রাফ
‘যৌন মন্ত্রণালয়’ গঠনের প্রস্তাব নিয়ে আর্মেনিয়ার পার্লামেন্টে মারামারি
